ভিয়েনা ১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
  • ৭২ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ বিশ্বকাপে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের পথ চলা শুরু।ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরে আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিল টাইগাররা।

আজ শনিবার ভারতের ধর্মশালায় টস হেরে প্রথমে ব্যাট করে সাকিব-মিরাজদের স্পিন আর শরিফুল-তাসকিন মোস্তাফিজদের গতির মুখে পড়ে ৩৭.২ ওভারে ১৫৬ রানেই অলআউট হয় আফগানিস্তান।

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৩০০ বলে মাত্র ১৫৭ রান। সহজ টার্গেট তাড়া করতে নেমে ২৭ রানেই দুই ওপোনার তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাসের উইকেট হারায় বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত ২ উইকেট পতনের পর দলের হাল ধরেন । তৃতীয় উইকেটে তারা ১২৯ বলে ৯৭ রানের জুটি গড়েন। এই জুটিতে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান তারা। জয়ের জন্য প্রয়োজন ৩২ রান। এমন অবস্থায় উইকেট হারান মিরাজ।  তিনবার লাইফ পেয়ে ৭৩ বল মোকাবেলায় ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৭ রান করে ফেরেন মিরাজ।

মিরাজ আউট হওয়ার পর ১৯ বলে ১৪ রান করে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন সাকিব। সাকিব আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন মুশফিকুর রহিম। তিনি শান্তর সঙ্গে দলকে জয়ের বন্দরে পৌছে দেন।

আজ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ

আপডেটের সময় ০৭:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩