ভিয়েনা ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

সিরিয়ার সামরিক একাডেমিতে ড্রোন হামলায় নারী-শিশুসহ ১১২ জন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • ৭৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: সিরিয়ার সামরিক একাডেমিতে বৃহস্পতিবার (৫ অক্টোবর) ড্রোন হামলায় ১১২ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম সরকার নিয়ন্ত্রিত হোমসে এই ভয়াবহ হামলার জন্য ‘সন্ত্রাসী সংগঠনকে’ দায়ী করেছে। যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ এই কথা জানিয়েছে।

এদিকে কুর্দি বাহিনী জানায়, দেশটির কুর্দি নিয়ন্ত্রিত উত্তর-পূর্বাঞ্চলে তুরস্কের বিমান হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। আঙ্কারা এক বোমা হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ার পর তারা সেখানে হামলা চালালো।

সরকারি বার্তা সংস্থা ‘সানা’ পরিবেশিত সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী সংগঠন কেন্দ্রীয় শহর হোমসে সামরিক একাডেমির কর্মকর্তাদের স্নাতক অনুষ্ঠান লক্ষ্য করে এই হামলা চালায়। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা জানায়, সেখানে ড্রোন হামলায় ২১ জন বেসামরিক নাগরিকসহ ১১২ জন নিহত ও কমপক্ষে ১২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ নারী রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-ঘোবাশ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, এই ঘটনায় প্রাথমিকভাবে ছয় নারী ও ছয় শিশুসহ ৮০ জন নিহত এবং ২৪০ জন আহত হওয়ার কথা জানানো হয়েছিল। কেউ তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি।

জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সিরিয়ায় ড্রোন এবং প্রতিশোধমূলক হামলার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিরিয়ার সামরিক একাডেমিতে ড্রোন হামলায় নারী-শিশুসহ ১১২ জন নিহত

আপডেটের সময় ১০:৩২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩