ভিয়েনা ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

মোহাম্মদ মুইজ্জো মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
  • ৯০ সময় দেখুন

দক্ষিণ এশিয়ার মুসলিম অধ্যুষিত দ্বীপ রাস্ট্র মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুইজ্জো

আন্তর্জাতিক ডেস্কঃ শনিবার (৩০ সেপ্টেম্বর) রানঅফ নির্বাচনে বিরোধী দলীয় নেতা মোহাম্মদ মুইজ্জো বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহকে হারিয়েছেন। উল্লেখ্য যে, গত ৯ সেপ্টেম্বর মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে প্রথম ধাপে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় এ নির্বাচন রানঅফে গড়ায়।

মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নির্বাচনে ব্যবহৃত ৫৬৮ ব্যালটের সবগুলোর ভোট গণনা সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে দেখা গেছে, মোহাম্মদ মুইজ্জো পেয়েছেন ১ লাখ ১৩৯ ভোট বা ৫৩ দশমিক ৭৩ শতাংশ ভোট। আর বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহ পেয়েছেন ৮৫ হাজার ৩৫৬ ভোট বা ৪৬ দশমিক ২৭ শতাংশ ভোট।

মোহাম্মদ মুইজ্জো এর আগে রাজধানী মালের মেয়রের দায়িত্ব পালন করেছেন। এখন তিনি আগামী পাঁচ বছরের জন্য পর্যটনসমৃদ্ধ এ দ্বীপ রাষ্ট্রটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। এদিকে, প্রেসিডেন্ট হিসেবে বিজয়ের ফলে মেয়রের পদ শূন্য হয়েছে।

মোহাম্মদ মুইজ্জোর রাজনৈতিক দল প্রোগ্রেসিভি পার্টি অব দ্য মালদ্বীপ (পিপিএম) নেতৃত্বাধীন জোট এর আগে ২০১৩-২০১৮ সাল পর্যন্ত মালদ্বীপের ক্ষমতায় ছিল। ২ লাখ ৮২ হাজার ৮০৪ জন যোগ্য ভোটারের মধ্যে ৮৫ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, মোট প্রায় ২ লাখ ৪০ হাজার নাগরিক।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার সাথে সাথে নির্বাচন পরিচালনা ও তত্ত্বাবধানকারী নির্বাচন কমিশন (ইসি) সবার কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। জনসাধারণ টুইটারে এই অনুভূতি প্রকাশ করেছেন। ভোটগ্রহণ প্রক্রিয়া কতটা নির্বিঘ্ন হয়েছে তা উল্লেখ করে জনগণ ইসির পুরো টিম ও চেয়ারপারসন ফুয়াদ তৌফিকের প্রশংসা করেন। এর আগে মালদ্বীপে এ ধরনের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলেও তারা জোর দেন।

তারা আরো বলেন, ভবিষ্যতে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এই নির্বাচনকে অবশ্যই দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করতে হবে।.তাদের মধ্যে কেউ কেউ ফুয়াদকে “ম্যান অব দ্য ম্যাচ” হিসাবে বর্ণনা করে এবং বলেন যে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানোর সময় ফুয়াদকে অভিনন্দন জানানো উচিত।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মোহাম্মদ মুইজ্জো মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট

আপডেটের সময় ০২:৫১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩