ভিয়েনা ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও কর্মীদের দোকানে আগুন টাঙ্গাইলে সেই জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন টুকু শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন

রাজনীতি থেকে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে : ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • ৩৯ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: রাজনীতি থেকে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মাঝেমধ্যে বড় কষ্ট লাগে। দেশের রাজনীতি থেকে কেন যেন মনে হয়, ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে।’

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ন্যাম ভবন প্রাঙ্গণে প্রয়াত দুই সংসদ সদস্যের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘শাহজাহান কামালের মতো একজন ভালো মানুষ রাজনীতিতে বিরল। তাকে হারানো মানে, আমরা একজন ভালো মানুষকে হারালাম। রাজনীতিবিদ হিসেবে তার আদর্শ গুণাবলি আমরা মনে রাখব এবং অনুসরণ করব। আব্দুস সাত্তারও ভালো মানুষ ছিলেন। এ দুই নেতার মৃত্যুতে আমরা দুজন ভালো মানুষ হারালাম।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা এখানে জানাজায় শামিল হয়েছি। আমাদের পার্টির পক্ষ থেকে ফুল দিয়েছি। আমাদের পার্টির প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে রয়েছেন। তিনি শোকবার্তা পাঠিয়েছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘ব্যক্তিগতভাবে শাহজাহান কামাল ও আমার খুবই ক্লোজ রিলেশন (ঘনিষ্ঠ সম্পর্ক) ছিল। তিনি ছাত্রনেতা থেকে মন্ত্রী, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ছিলেন। একজন সাচ্চা আদর্শবান মানুষ ছিলেন। আব্দুল সাত্তারও একজন ভালো মানুষ হিসেবে তার এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন। তিনি জনগণের ভোটে বার বার নির্বাচিত হয়েছেন।’

উল্লেখ্য, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে ১৭ মিনিটের ব্যবধানে না ফেরার দেশে চলে যান ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভুঁইয়া এবং লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল। দুজনই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজনীতি থেকে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে : ওবায়দুল কাদের

আপডেটের সময় ১০:০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩