ভিয়েনা ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৯:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • ১০৭ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল স্টেডিয়ামে ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
উদ্বোধনী খেলায় গাজীপুর জেলা দল টাঙ্গাইল জেলা দলকে ১-০ গোলে পরাজিত করে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এজেডএম নূরুল হক, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম বি সাফি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। খেলায় ঢাকা বিভাগের ১৩ জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলো।
জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানান, দুইটি গ্রুপে ঢাকা বিভাগের ১৩ টি দল অংশ গ্রহণ করবে। যমুনা গ্রুপে টাঙ্গাইল, ঢাকা, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ফুটবল দল রয়েছে। অপর দিকে পদ্মা গ্রুপে নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ি দল রয়েছে। উদ্বোধনসহ যমুনা গ্রুপের খেলা টাঙ্গাইল অনুষ্ঠিত হলেও পদ্মা গ্রুপ ও চুড়ান্তপর্বের খেলা শরীয়তপুরে অনুষ্ঠিত হবে।
ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম  জানান, বাংলাদেশের বেশির ভাগ মানুষের ফুটবলের প্রতি আকর্ষন ছিলো। কিন্তু দিন দিন তা ক্রিকেটের প্রতি চলে যাচ্ছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ জাতীয় পর্যায়ে ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে। ফুটবলকে আন্তর্জাতিক মানের উন্নত করার জন্য প্রধানমন্ত্রীরও একটি লক্ষ্য আছে। সেই লক্ষ বাস্তবায়নের জন্য ঢাকা বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
 
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

আপডেটের সময় ০৮:৫৯:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩