ভিয়েনা ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে বর-কনেসহ শতাধিক নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • ৭৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলের নিনেভেহ প্রদেশের আল হামদানিয়া শহরের একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে ১১৩ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি। সরকারি সংবাদ মাধ্যম ও স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানান।

নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, আল হামদানিয়ায় একটি বিয়ের হলরুমে আগুন লেগে ১১৩ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি।

এদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘আইএনএ’ নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্ণর হাসান আল-আলাকের উদ্ধৃতি দিয়ে বলেছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১১টা নাগাদ আগুন লাগে। এই ঘটনায় এখন পর্যন্ত ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোরবেলায়ও বিয়ের অনুষ্ঠানে পুড়ে যাওয়া ভবনে উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি কর্মীরা। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে আতশবাজি ফাটানোর পর আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভবনটিতে যখন আগুন ছড়িয়ে পড়ে তখন সেখানে শত শত মানুষ আনন্দ উদযাপন করছিলেন।

উল্লেখ্য, রাজধানী বাগদাদ থেকে প্রায় ৪শ’ কিলোমিটার উত্তর-পশ্চিমে ও উত্তরাঞ্চলের বড় শহর মসুলের পাশে এই হামদানিয়া শহরের অবস্থান।

বিয়ের অনুষ্ঠানে অগ্নিকণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণসহ সকল সহায়তা প্রদানে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মহম্মদ শিয়া এল সুদানী।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে বর-কনেসহ শতাধিক নিহত

আপডেটের সময় ০৬:১৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩