ভিয়েনা ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ভিয়েনায় বিসিএসএফের আকর্ষণীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • ৯০ সময় দেখুন

বাংলাদেশ স্পোর্টস এন্ড ফান ভিয়েনা ( BDSF Vienna) এর উদ্যোগে জাঁকজঁমক এই টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে

ভিয়েনা ডেস্কঃ সোমবার (২৫ সেপ্টেম্বর) ভিয়েনার ২১ নাম্বর ডিস্ট্রিক্টের মাক্স হলে বেলা ১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতির দায়িত্বে ছিলেন BDSF এর সভাপতি হেলাল উদ্দিন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক বিএম রুহুল আমিন।

আর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ক্লাব অস্ট্রিয়ার (BFCA) সভাপতি ফরিদউদ্দিন আহমদ টিপু। বিশেষ অতিথি
হিসাবে উপস্থিত ছিলেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিশেষ ব্যক্তিত্ব রোকন উদ্দিন। খেলা পরিচালনায় দায়িত্বে ছিলেন BDSF এর কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ শাহেদ ও দীন ইসলাম। আরও বিশেষ সহযোগিতায় ছিলেন ফিরোজ ও আব্দুল্লাহ।

টুর্নামেন্টে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন দল,সংগঠন এবং ব্যক্তিগতভাবে ৯টি জুটি অর্থাৎ ১৮ জন অংশগ্রহণকারী ছিল। তারা হলেন যথাক্রমে,
হেলাল উদ্দিন,রাফি,শাহেদ,সেলিম,মাসুম,হিমু, জুবায়ের,কুশল,দীন ইসলাম,কামরুল,জাহাঙ্গীর মাসুদুর রহমান, জুনায়েদ,তপন আলম,আজিম,শামীম
ফাইজুল ও রুহুল আমিন।

তুমুল প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ এই টুর্নামেন্টে প্রথম স্থান অধিকার করে হেলাল-রাফি জুটি, দ্বিতীয় স্থান অধিকার করে শাহেদ-সেলিম জুটি। টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন হেলাল উদ্দিন। খেলা শেষে প্রধান ও বিশেষ অতিথি সহ BDSF এর নেতৃবৃন্দ বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় ট্রফি সহ অন্যান্য পুরস্কার তুলে দেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় বিসিএসএফের আকর্ষণীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

আপডেটের সময় ০১:০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩