ভিয়েনা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

বাংলাদেশ নামক রাষ্ট্র এখন যন্ত্রণার কারখানা- মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • ৩৮ সময় দেখুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, রাষ্ট্র এখন রাষ্ট্র নেই। এটা এখন যন্ত্রণার কারখানা হয়ে গেছে

ইবিটাইমস ডেস্কঃ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার এতটাই ফ্যাসিবাদী যে, ভয়ে সংবাদকর্মীদেরও সেন্সর করছে।

রাষ্ট্র এখন রাষ্ট্র নেই। এটা এখন যন্ত্রণার কারখানা হয়ে গেছে। এরা বাংলাদেশের আত্মাকে ধ্বংস করে দিয়েছে। আজকে বিচারকরাই ন্যায়বিচার ধ্বংস করছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, আজকে লজ্জা হয়, কষ্ট হয়; যখন দেখি এই ভয়াবহ সরকারকে সমর্থন দিয়ে কোনও কোনও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং মালিক বক্তব্য দিচ্ছেন।

বিএনপি মহাসচিব বলেন, আমরা সবাই ঘোর অন্ধকারের দিকে যাচ্ছি। স্বাধীনতার সময় যে স্বপ্ন আমরা দেখেছিলাম, কল্পনা করিনি এমন একটি সময় আমরা দেখবো। আজকে গণমাধ্যমও ভাগ হয়েছে। এদিকে রয়েছে ভয়াবহ সরকারের উচ্ছিষ্টভোগী, আরেকদিকে রয়েছে গণতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরে পাবার সংগ্রামে। যারা সংগ্রাম আছেন তারা আজ নিগৃহীত। তাদের অনেকের আজ চাকরি নেই, সত্য বলার অপরাধে অনেক গণমাধ্যম আজ বন্ধ করে দেওয়া হয়েছে। আজ মাহমুদুর রহমান, শফিক রেহমান দেশ ছাড়া।

তিনি বলেন, ঈশ্বরগঞ্জে ৩০ বছর আগের মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সাবেক এমপি হাবিবকে ৭০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। সারাদেশে বিচারের নামে চলছে অবিচার। আর এ থেকে আমাদের মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতিকে রক্ষা করতে হবে।

মির্জা ফখরুল বলেন, আজকে দেশনেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় আছেন, তারেক রহমান নির্বাসিত আছেন। সবাই মিলে আসুন এই সরকারকে বিদায় করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করি।

ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহবায়ক ফরহাদ হালিম ডোনার, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মোহাম্মদ ইবরাহীম, জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, কবি আব্দুল হাই সিকদার, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, এম. আব্দুল্লাহ, নুরুল আমিন রোকন, এম এ আজিজ, কামাল উদ্দিন সবুজ, ইলিয়াস খান, মুরসালিন নোমানী, এলাহি নেওয়াজ খান সাজু, রাশেদুল হক, সাঈদ খান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিএনপি নেতা অধ্যাপক হাসান মুর্শেদ খান, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশ নামক রাষ্ট্র এখন যন্ত্রণার কারখানা- মির্জা ফখরুল

আপডেটের সময় ০৮:০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩