ভিয়েনা ০২:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন

একই দিনে এমপি-মেয়রের নৌকা বাইচ; এলাকায় উত্তেজনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • ৫৫ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে এমপি-মেয়রের মাঠের রাজনৈতিক দ্ব›দ্ব গড়িয়ে জলে ভর করেছে। একই স্থানে পাল্টাপাল্টি নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে টাঙ্গাইল-২ আসনের (ভ‚ঞাপুর-গোপালপুর) সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। উপজেলার গোবিন্দাসী ঘাট যমুনা নদীতে উভয় পক্ষের আয়োজন ঘিরে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। নৌকা বাইচকে কেন্দ্র করে একপক্ষ আরেকপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করছে।

আয়োজক কমিটিদের সূত্র অনুযায়ী, উপজেলার গোবিন্দাসী নৌকা ঘাটের যমুনা নদীতে ১৯ ও ২০ সেপ্টেম্বর সংসদ সদস্য ছোট মনির এর উদ্যোগে নৌকা বাইচের আয়োজন করা হয়। অপরদিকে একই স্থানে ১৯-২০ ও ২২-২৩ সেপ্টেম্বর দুই দফায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা মেয়র মাসুদুল হক মাসুদের উদ্যোগে চারদিন ব্যাপি নৌকা বাইচের ঘোষণা দেয়া হয়েছে। এতে সংসদ সদস্য ছোট মনির ও বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের আয়োজক কমিটিরা এলাকায় মাইকিং শুরু করেছেন। ফলে উভয়পক্ষের প্রস্তুতি ঘিরে উত্তেজনাও দেখা দিয়েছে।

এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির এবং ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের মধ্যাকার দ্ব›দ্ব চরমে পৌঁছেছে। এরমধ্যে গোবিন্দাসীর নৌকা ঘাটে দুইপক্ষের নৌকা বাইচ প্রতিযোগিতা বর্তমানে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে টাঙ্গাইল জুড়ে।

এমপি গ্রæপের নৌকা বাইচ পরিচালনা কমিটির সম্পাদক জাহিদুল ইসলাম খোকা জানান, এমপি ছোট মনির মহোদয়ের উদ্যোগে ১৯-২০ সেপ্টেম্বর নৌকা বাইচের আয়োজন করেছি এবং প্রশাসনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। উল্লেখিত তারিখেই নৌকা বাইচ হবে। নৌকা বাইচকে কেন্দ্র করে ঘাট এলাকায় ম ও সড়কের বিভিন্নস্থানে তোরণ নির্মাণ কাজ শুরু হয়েছে।

মেয়র গ্রæপের নৌকা বাইচ কমিটির আহŸায়ক ও গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা বলেন, নৌকা বাইচ বানচাল করতে এমপি গ্রæপ আরেকটি নৌকা বাইচের আয়োজন করেছে। চারদিন ব্যাপী নৌকা বাইচ হবে এজন্য এলাকায় মাইকিং করা হয়েছে। প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছি।

ভ‚ঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, দু’পক্ষের নৌকা বাইচে যাতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এরআগে ইতোমধ্যে দুইপক্ষের আবেদনের অনুলিপি পেয়েছি। জেলা প্রশাসক বরাবর দুইপক্ষই আবেদন করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, নৌকা বাইচের জন্য উভয়পক্ষের আবেদন পেয়ে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেছি। এছাড়া আইনশৃঙ্খলার দায়িত্বে যারা থাকবেন তারা দায়িত্ব পালন করবেন। তবে পরিস্থিতি ভিন্ন রকম হলে আইনশৃঙ্খলার বাহিনীর চাহিদা অনুযায়ী পরবর্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নৌকা বাইচকে কেন্দ্র করে সকল বাহিনী কাজ করছে।

এবিষয়ে টাঙ্গাইল-২ আসনের (ভ‚ঞাপুর-গোপালপুর) সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বক্তব্য জানতে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

জনপ্রিয়

কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

একই দিনে এমপি-মেয়রের নৌকা বাইচ; এলাকায় উত্তেজনা

আপডেটের সময় ০৮:১৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩