ভিয়েনা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

বৃষ্টির কারণে রিজার্ভ ডে’তে ভারত-পাকিস্তান ম্যাচ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • ৭৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। সুপার ফোরের ম্যাচটিও বৃষ্টির কারণে রোববার শেষ হতে পারেনি। ম্যাচটি সোমবার রিজার্ভ ডে’তে অনুষ্ঠিত হবে।

রিজার্ভ ডে’তে ম্যাচ হওয়ায় নিয়ম অনুযায়ী, যেখান থেকে খেলা শেষ হয়েছে সেখান থেকে পুরো ম্যাচই মাঠে গড়াবে। অর্থাৎ ২৪.১ ওভার ব্যাটিং করে ২ উইকেটে ১৪৭ রান করা ভারত সোমবার বাকি ২৫.৫ ওভার ব্যাটিং করবে। এরপর বৃষ্টি না হলে পুরো ৫০ ওভার খেলবে পাকিস্তানও।

রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ভারত। ওপেনিং জুটিতে ১৬.৪ ওভারে ১২১ রান তোলে তারা। রোহিত শর্মা ফিরে যান ৪৯ বলে ছয়টি চার ও চার ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলেছ। অন্য ওপেনার শুভমন গিল ৫২ বলে ১০ চারের শটে ৫৮ রানের ইনিংস খেলে।

ওই দুই ব্যাটারকে পরপর সাজঘরে পাঠান শাহিন আফ্রিদি ও শাদাব খান। এরপর ক্রিজে আসা বিরাট কোহলি ৮ ও চারে নামা কেএল রাহুল ১৭ রান করলে বৃষ্টি নামে। পরে আর ব্যাটিংয়ে নামতে পারেননি তারা।

লম্বা সময় বৃষ্টিতে খেলা বন্ধ থাকার পর মাঠ পরিচর্যার কাজ শুরু হয়। মাঠ অনেকটা শুকিয়ে আনেন মাঠকর্মীরা। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা দুই আম্পায়ার তিনবার মাঠ পরিদর্শনে নামেন। এরপর দুই অধিনায়কের সঙ্গে আলোচনাও করেন। শেষ পর্যন্ত সবার সম্মতিতে ম্যাচটি রিজার্ভ ডে’তে খেলানোর সিদ্ধান্ত হয়।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বৃষ্টির কারণে রিজার্ভ ডে’তে ভারত-পাকিস্তান ম্যাচ

আপডেটের সময় ০৭:৪২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩