ভিয়েনা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী দুর্নীতির অভিযোগে গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫১:২০ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • ৫০ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও টিডিপিপ্রধান এন চন্দ্রবাবু নাইডুকে। আজ শনিবার ভোরে তাকে গ্রেফতার করে পুলিশ। আটক করা হয়েছে চন্দ্রবাবুর ছেলে নারা লোকেশকেও। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের কর্মকর্তারা শুক্রবার মধ্যরাতেই পৌঁছে গিয়েছিলেন নান্দিয়ালের একটি  অনুষ্ঠান সভাঘরে। দলীয় কর্মসূচির জন্য সেখানেই ছিলেন চন্দ্রবাবু।

শুক্রবার একটি সভায় ভাষণ দেওয়ার পর ভ্যানিটিব্যাগে বিশ্রাম নিচ্ছিলেন সাবেক মুখ্যমন্ত্রী। গ্রেফতারি পরোয়ানা নিয়ে রাতে সেখানে হাজির হন তদন্তকারীরা। চূড়ান্ত নাটকীয়তার মধ্যে ভোর ৬টা নাগাদ গ্রেফতার করা হয় চন্দ্রবাবুকে। খবরে বলা হয়েছে, যদিও সাবেক মুখ্যমন্ত্রীর গ্রেফতারির পর থেকেই তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন তেলুগু দেশম পার্টির সমর্থকরা। বিক্ষোভের কারণেই চন্দ্রবাবুকে গ্রেফতার করা হলেও পুলিশ তাকে হেফাজতে নিতে পারেনি বলে জানা গেছে।

খবরে বলা হয়েছে, নান্দিয়াল থেকে শ্রী নাইডুকে বিজয়ওয়াড়ায় স্থানান্তরিত করা হয়েছে। শনিবারই শারীরিক পরীক্ষার পর তাকে আদালতে পেশ করা হবে। শুধু চন্দ্রবাবুকেই নয়, তার পুত্র নারা লোকেশকেও পূর্ব গোদাবরি জেলা থেকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, ২০২১ সালে স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় সাবেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, অসততা, অসাধুভাবে সম্পত্তি বিতরণসহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী দুর্নীতির অভিযোগে গ্রেফতার

আপডেটের সময় ০২:৫১:২০ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩