ভিয়েনা ১০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ৯

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • ৬৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: সিলেট নগরীর মিরাবাজার দাদাপীর মাজার সংলগ্ন একটি সিএনজি ফিলিংস্টেশনে বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

স্থানীয়রা জানান, মিরাবাজারের বিরতি ফিলিং স্টেশনে হঠাৎ করে বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। এর পরই আগুন লেগে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নেভানোর কাজে নেমে পড়েন ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ ঘটনায় অগ্নিদগ্ধ অন্তত ৯ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ৯

আপডেটের সময় ০৮:০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩