ভিয়েনা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

৪ বছর পর ক্রিকেটের মাঠে পাক-ভারত যুদ্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
  • ৭৪ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট প্রেমিদের দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষ হতে যাচ্ছে। শনিবার (২ সেপ্টেম্বর) পাল্লেকেলেতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। এ নিয়ে প্রায় ৪ বছর পর ওয়ানডেতে একে অপরের মোকাবিলা করতে যাচ্ছে তারা। এর আগে ২০১৯ বিশ্বকাপে সবশেষ এই ফরম্যাটে প্রতিদ্বন্দ্বিতা করে দুই দল।

ইএসপিএন এর একটি প্রতিবেদন বলআ হয়েছে, ভারত-পাকিস্তান লড়াই সবসময়ই রোমাঞ্চকর। সম্ভবত ক্রিকেট বিশ্বের সেরা মহারণ এটি।

২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে হট ফেভারিট ভারতকে হারিয়ে তাক লাগিয়ে দেয় সরফরাজ আহমেদের ‘আনকোরা’ পাকিস্তান। এরপর একদিনের ক্রিকেটে মাত্র তিনবার সাক্ষাৎ হয়েছে ভারত-পাকিস্তানের।

অতীতে খেলা হয়েছে পাকিস্তানের বোলারদের বিপক্ষে ভারতের ব্যাটারদের। তবে সময় বদলেছে। বর্তমান পাকিস্তান দলে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের মতো গতিতারকা। তাদের মোকাবিলা করার জন্য ভারতীয় টিমে আছেন রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলির মতো ব্যাটিং মায়েস্ত্রো।

দুই দলের এই  লড়াইটা শুধু এদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ভারতের শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল ও ইশান কিশানের ওপরও চোখ রাখতে হবে।

তবে মাঠের বাহিরে এই ম্যাচে হুমকি হয়ে দেখা দিতে পারে বৃষ্টি। খেলা ভেসে যাওয়ারও পূর্বাভাস রয়েছে।

এরইমধ্যে হাইভোল্টেজ ম্যাচের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। দলে রয়েছেন-বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল হক, সালমান আলি আঘা, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, মোহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ।

তবে এখন পর্যন্ত একাদশ ঘোষণা করেনি ভারত। তবে সম্ভাব্য একাদশে থাকতে পারেন-রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ জাদেজা, শার্দুল ঠাকুর/মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৪ বছর পর ক্রিকেটের মাঠে পাক-ভারত যুদ্ধ

আপডেটের সময় ০৮:৪৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩