ভিয়েনা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জর্ডি আলবা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
  • ৭৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: অবশেষ গুঞ্জনকে সত্য করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনিশ ফুটবলার জর্দি আলবা। ২০১২ সালের ইউরো ফাইনালে ইতালির জাল কাঁপানো এই ডিফেন্ডার বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ফুটবলকে। শুক্রবার (১ সেপ্টেম্বর) স্প্যানিশ ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করে।

ভ্রমণ জটিলতার কারণেই মূলত অবসরের সিদ্ধান্ত নিয়েছেন আলবা। বার্সেলোনার সাবেক এই তারকা ফুটবলার চলতি মৌসুমে যোগ দিয়েছেন মেসির ক্লাব ইন্টার মায়ামিতে। দলের সঙ্গে যোগ দিয়েই লিগস কাপ জিতেছেন, ইউএস ওপেন কাপও জেতার হাতছানি তার সামনে। স্পেনের হয়ে গত জুনে উয়েফা নেশনস লিগে খেলেন আলবা, ওই ম্যাচে নেতৃত্বও দেন।

স্পেনের জার্সিতে ২০১১ সালে অভিষেক হয় আলবার। স্পেনের জার্সিতে ৯৩ ম্যাচ খেলে করেছেন ৯ গোল। ২০১২ সালের ইউরো ফাইনালে তার গোলেই লা রোহা শিরোপা ধরে রাখে।

আলবার অবসরের সিদ্ধান্তে স্পেনের ফুটবল ফেডারেশন এক বিবৃতি দিয়েছে। সেখানে তারা লিখেছে, ‘৩৪ বছর বয়সে দারুণ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন আলবা। দারুণ এই পথচলার জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তার প্রতি চির কৃতজ্ঞ। ধন্যবাদ আলবা।’

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জর্ডি আলবা

আপডেটের সময় ০৮:৪৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩