ভিয়েনা ১২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন

নৌবন্দরে প্রবেশ ফি নেয়া কেন অবৈধ হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • ৮৩ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ সদরঘাটসহ দেশের সব নৌ বন্দরে প্রবেশের সময় ১০ টাকা ফি নেওয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ শওকত আলী চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

নৌ-পরিবহন সচিব, স্থানীয় সরকার সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মোকছেদ আলী ও মো. সারোয়ার আলম। বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মো. মোকছেদ আলী বলেন, সদরঘাটসহ দেশের সব নৌ-বন্দরে প্রবেশের সময় শিশু বৃদ্ধ, ছাত্রসহ সকল শ্রেণির নাগরিকদের কাছ থেকে ১০ টাকা করে আদায় করা হয়।

তিনি আরও বলেন, যেহেতু বিমানবন্দর, রেলস্টেশন  এবং বাস টার্মিনালে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি নেওয়া হয় না। সেহেতু আমরা মনে করি এটা একটা নীরব চাঁদাবাজি। এ কারণে সদরঘাটসহ দেশের সব নৌ-বন্দরে প্রবেশের সময় ১০ টাকা এন্ট্রি ফি নেওয়া বন্ধে কর্তৃপক্ষের নিস্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করি।

এর আগে গত ২৫ জুন সদরঘাটসহ দেশের সব নৌ বন্দরে প্রবেশের সময় ১০ টাকা ফি নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস

জনপ্রিয়

কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নৌবন্দরে প্রবেশ ফি নেয়া কেন অবৈধ হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল

আপডেটের সময় ০৬:১৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩