ভিয়েনা ১২:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো : স্বাস্থ্যমন্ত্রী স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায়

ছোট ভাইয়ের জন্য দুধ কিনতে গিয়ে ঘরে ফেরা হলনা মারিয়ার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • ৬৯ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় ছোট ভাইয়ের জন্য দুধ কিনতে গিয়ে অটোরিক্সার চাপায় মারিয়া (৭) নামের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে ভোলা-ইলিশা আঞ্চলিক মহাসড়কের বাপ্তা বুড়ি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মারিয়া ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর বাপ্তা গ্রামের মো. ইসমাইল কাজীর মেয়ে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার মারিয়া তার ছোট ভাইয়ের জন্য দোকান থেকে দুধের প্যাকেট কিনতে যান। রাস্তা পারাপারের জন্য একপাশে দাঁড়িয়ে ছিল মারিয়া। এ সময় ইলিশা থেকে যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুত গতির একটি অটোরিক্সা চাপা দেয় তাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় অটোরিকশাটি রাস্তার পাশে থাকা খাদে পড়ে যায়।

ভোলা সদর মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. শাহীন ফকির জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে এবং অটোরিকশাটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মনজুর রহমান/ইবিটাইমস 

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ছোট ভাইয়ের জন্য দুধ কিনতে গিয়ে ঘরে ফেরা হলনা মারিয়ার

আপডেটের সময় ০৫:২৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩