ভিয়েনা ০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন

নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • ৪৬ সময় দেখুন
স্টাফ রি‌পোর্টারঃ নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন প্রাণ হারিয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা সিলেট মহাসড়কে উপজেলার ঘাসিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ৪ জনকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, কুষ্টিয়ার সদর থানার খাজানগর গ্রামের নুরু মোল্লার ছেলে বাবুল মোল্লা (৪০), টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মীর কুমুল্লী গ্রামের মোতাহের হোসেনের ছেলে মীর নাজমুল হক ওরফে সবুজ (৩০), ঝালকাঠির রাজাপুর থানার পারগোপারপুর গ্রামের আবদুল গনি হাওলাদারের ছেলে আল আমীন হাওলাদার (২৯), মাদারীপুরের কালকিনি থানার উত্তর কৃষ্ণনগর গ্রামের তোফায়েল হাওলাদারের ছেলে আব্দুল আউয়াল (৩৭), বরিশালের মুলাদি থানার মুলাদি গ্রামের মো. মজিবর সিকদারের ছেলে রায়হান সিকদার ওরফে আরিয়ান (২৪) জামালপুরের সরিষাবাড়ী থানার ধারাবর্ষা গ্রামের দুদু মিয়ার ছেলে রাজু আহাম্মেদ (৩৬) ও গাজীপুরের কালিয়াকৈর থানার লতিফপুর গ্রামের আইয়ুব খানের ছেলে আল আমীন (২৭)।

আহত চারজনের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন সাকি, পারভেজ ও দোয়েল। দুর্ঘটনার পর থেকে মাইক্রোবাস চালকের খোঁজ পাওয়া যাচ্ছে না।
ঘটনাস্থলে উদ্ধার কাজে থাকা ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সাভারের এস বি নিটিং লিমিটেড নামে একটি পোশাক কারখানার ৯ কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১১-১২ জন রাতে সাভার থেকে একটি মাইক্রোবাসে সিলেট যাচ্ছিল। মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌছলে বিপরিত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে সেখানে আরও ২ জন মারা যায়। আহত অপর ৪ জনকে আশঙ্কাজন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । দূর্ঘটনার পর ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
মোঃ সো‌য়েব মেজবাহউ‌দ্দিন/ইবিটাইমস 
জনপ্রিয়

কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

আপডেটের সময় ০৮:১৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩