ভিয়েনা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

টাইগারদের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক আর নেই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
  • ৬৮ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: মারা গেছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক। মঙ্গলবার (২২ আগস্ট) ক্যানসারের কাছে হার মেনে ৪৯ বছরেই থেমে গেছে তার জীবনপ্রদীপ।

গত মে মাসে হিথ স্ট্রিকের ক্যানসার ধরা পড়ে। এরপর চিকিৎসার জন্য তাকে দক্ষিণ আফ্রিকা নিয়ে যাওয়া হয়। তখন চিকিৎসকরা বলেছিলেন, তার বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ।

১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় স্ট্রিকের। জিম্বাবুয়ের জার্সিতে ১৮৯টি ওয়ানডে ও ৬৫টি টেস্ট খেলেছেন তিনি। টেস্টে ১৯৯০ রান ও ২১৬টি উইকেট রয়েছে এই অলরাউন্ডারের। একদিনের ক্রিকেটে ২৯৪৩ রান ও ২৩৯টি উইকেট নিয়েছেন তিনি। দেশকে ২১টি টেস্ট ও ৬৮টি ওয়ানডে ম্যাচে নেতৃত্বও দিয়েছেন স্ট্রিক। ২০০৫ সালে জিম্বাবুয়ের জার্সিতে শেষ ম্যাচ খেলেন তিনি।

খেলোয়াড়ি জীবনের পর কোচিংয়ে নাম লেখান স্ট্রিক। ২০১৪ সালের মে মাসে তিনি বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান। ২০১৬ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। ২০২১ সালে ম্যাচ গড়াপেটার অভিযোগে আইসিসি তাকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করে। তবে ৪৯ বছর বয়সী এই ক্রিকেটার সবসময় এই অভিযোগ অস্বীকার করে এসেছেন।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাইগারদের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক আর নেই

আপডেটের সময় ০৬:১৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩