ভিয়েনা ১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল মহাসড়কে পিকআপের চাপায় স্কুলছাত্রী নিহত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো : স্বাস্থ্যমন্ত্রী স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

সাঈদীর মৃত্যুর পোষ্ট দেয়ায় নাজিরপুরে দুই ছাত্রলীগ নেতাকে অব্যহতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • ৭৫ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: যুদ্ধাপরাধের অভিযোগে আজীবন কারাদন্ড প্রাপ্ত জামায়াতের নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ায় পিরোজপুরের নাজিরপুরে দুই ছাত্রলীগ নেতাকে দলীয় পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে।

অব্যহতি প্রাপ্ত ওই দুই ছাত্রলীগ নেতারা হলেন উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গাওখালী গ্রামের বাদশা মিয়ার পুত্র ও ওই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুম্মান হোসেন এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাকুরিয়া গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের পুত্র ও ওই ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস ও সাধারন সম্পাদক মো. আল-আমিন শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেয়া ওই অব্যহতির আদেশ রবিবার (২০ আগস্ট) সামজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস জানান, ওই দুই নেতা গত ১৪ আগস্ট তাদের নিজস্ব ফেসবুক আইডিতে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হয়ে আজীবন কারাদন্ড প্রাপ্ত জামায়াত নেতা দেলেয়ার সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ষ্ট্যাটাস দিয়েছেন।

এ বিষয়ে জানতে অব্যহতি পাওয়া ছাত্রলীগ নেতা রুম্মান হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন-‘একজন মুসলমানের মৃত্যুর খবর শুনে অন্য মুসলামানের ইন্না—রাজেউন পাঠ করা উচিত। সেই হিসাবে আমি ফেস বুকে তা লিখেছি। কোন জামায়াত নেতার শোক জানাই নি’। সাধারন সম্পাদকও একই কথা জানান।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

টাঙ্গাইল মহাসড়কে পিকআপের চাপায় স্কুলছাত্রী নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাঈদীর মৃত্যুর পোষ্ট দেয়ায় নাজিরপুরে দুই ছাত্রলীগ নেতাকে অব্যহতি

আপডেটের সময় ০৫:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩