ভিয়েনা ০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • ৯৪ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে পানিতে ডুবে পৃথক স্থানে একদিনে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা যায় মোহাম্মদ হোসেন সামি নামের ৫ বছর বয়সি এক শিশু। সেই ওই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। এরআগে সকালে একই ইউনিয়নের পাঙাশিয়া এলাকায় মো. রেদওয়ান নামে ২ বছর বয়সি আরও এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা যায়। সে ওই এলাকার আবুল বশারের ছেলে।

জানা যায়, এসব শিশুরা পরিবারের সদস্যদের অগোচরে খেলার ছলে বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাদের স্বজনরা অনেকক্ষণ না দেখে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে এসব শিশুদের বাড়ির বসতঘর সংলগ্ন পুকুরে ভাসতে দেখে উদ্ধার করেন স্বজনরা। উদ্ধারের পর শিশুদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এই দুই শিশুর মৃত্যুর বিষয়ে লালমোহন থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের পৃথক টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওইসব শিশুদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেটের সময় ০৬:২৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩