ভিয়েনা ০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্দুরকানীতে অটোরিক্সা চাপায় শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • ৫৭ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে ব্যাটারি চালিত অটোরিক্সা চাপায় বুশরা আক্তার (০৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বালিপাড়া বাজার সংলগ্ন টাওয়ারের সামনে এ দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহত বুশরা উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের স্বপন খানের কন্যা ও উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জলিল হাওলাদারের মেয়ের ঘরের নাতি।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বুশরা ওই দিন সন্ধ্যার দিকে তার মায়ের সাথে করে উপজেলার ইন্দুরকানী-চন্ডিপুর সড়কের রাস্তা দিয়ে নানা বাড়ি যাচ্ছিলো। এ সময় পিছনের দিক থেকে একটি অটো রিক্সা তাকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্দার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ননী গোপাল জানান, ওই শিশুটি মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আল মামুন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক আটো রিক্সাটির চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইন্দুরকানীতে অটোরিক্সা চাপায় শিশুর মৃত্যু

আপডেটের সময় ০৬:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩