ভিয়েনা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

সৌদি ক্লাব আল-হিলালে ব্রাজিল তারকা নেইমার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • ৭১ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: পিএসজি ছেড়ে তার বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন, চেলসি-নিউক্যাসল ইউনাইটেডও তার প্রতি আগ্রহ দেখিয়েছিল। কিন্তু ব্রাজিলিয়ান তারকা যাচ্ছেন সৌদি আরবের ক্লাব আল হিলালে।

দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, প্রো লিগের ক্লাবটির সঙ্গে ৩১ বছর বয়সী নেইমারের দুই বছরের চুক্তি হচ্ছে। এই দুই বছরে বেতন বাবদ ১৬০ মিলিয়ন ইউরো পাবেন তিনি। এছাড়া ২০১৭ সালে দলবদলের রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো দিয়ে নেইমারকে কেনা পিএসজি পেতে যাচ্ছে ১০০ মিলিয়ন ইউরোর কাছাকাছি অর্থ।

ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, সৌদি লিগে খেলার জন্যই আল হিলালের সঙ্গে চুক্তি করছেন নেইমার। আল হিলালে ব্রাজিলিয়ান তারকা নাম্বার টেন জার্সি পরবেন বলেও উল্লেখ করেছেন তিনি। দুই পক্ষ প্রয়োজনীয় কাগজপত্র যাছাই করে তা অনুমোদনও করেছে।

এদিকে, আল হিলাল ক্লাব কর্তৃপক্ষ বলছেন নেইমার সম্মতি দিলেই আজকের মধ্যে তার মেডিকেল সম্পন্ন হয়ে যেতে পারে। এরপর সৌদি আরব সফর করবেন তিনি। নেইমারকে আনুষ্ঠানিকভাবে আগামী সপ্তাহে উপস্থাপন করবে সৌদি প্রো লিগ।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সৌদি ক্লাব আল-হিলালে ব্রাজিল তারকা নেইমার

আপডেটের সময় ০৮:৩৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩