ভিয়েনা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ পাঁচ ছিনতাকারী আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
  • ৬৫ সময় দেখুন
স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতীকালে অস্ত্রসহ পাঁচ ছিনতাকারীকে আটক করেছে পুলিশ। আজ (শনিবার) ভোর চার টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক হয়।
গ্রেপ্তারকৃতরা হল: বরিশালের গৌরনদী থানার ইসমাইল মোল্লার ছেলে, মো. হাসান মোল্লা (৩২), নড়াইল জেলার কালিয়া থানার খড়রিয়া গ্রামের ইমারত হোসেনের ছেলে, মিজানুর রহমান সিয়াম (১৯), ময়মনসিংহের ফুলবাড়িয়ার ঘরপাড়া এলাকার মৃত: সিদ্দিকের  ছেলে, মো. রিগান (১৯), টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির আব্দুল ওরফে মুজিবের ছেলে আশরাফুল ইসলাম (২০) ও শেরপুরের খরপাড়া গ্রামের মৃত : আ. হামিদের ছেলে মো. জনি (২৫)। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি, তিনটি ছুরি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এর আগেও চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপকর্মের কথা স্বীকার করে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ‘গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের দিক নির্দেশনায়, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের তত্তাবধানে টঙ্গী পূর্ব থানার একটি টিম টঙ্গী অভিযান পরিচালনা করে। এ সময় পাঁচজন ছিনতাইকারীকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওসি আরো জানান, টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রসাী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোনো দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।
মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 
জনপ্রিয়

স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ পাঁচ ছিনতাকারী আটক

আপডেটের সময় ০৪:৩৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩