ভিয়েনা ১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

ইউক্রেন যুদ্ধের মাঝেই ৫০ বছর পর চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে রাশিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • ৬১ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ প্রায় পাঁচ দশক পর চাঁদে মহাকাশযান পাঠাতে যাচ্ছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার(১১ আগষ্ট) সকালে লুনা-২৫ নামের মহাকাশযানটি চাঁদের উদ্দেশে যাত্রা করবে।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, লুনা-২৫ চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে। এটি ওই এলাকা থেকে ভূতাত্ত্বিক নমুনা সংগ্রহ করবে এবং পানির চিহ্ন অনুসন্ধান করবে। সাহারা মরুভূমির চেয়ে ১০০ গুণ বেশি শুষ্ক হচ্ছে চাঁদের ভূমি। ২০১৮ সালে মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, চাঁদের ছায়াযুক্ত অংশে বরফ থাকতে পারে। ২০২০ সালে নাসা নিশ্চিত করে যে, চাঁদের সূর্যালোক এলাকায় পানি রয়েছে।

লুনা-২৫ ক্র্যাফট বহনকারী একটি সয়ুজ ২ দশমিক ১ ভি রকেট মস্কোর তিন হাজার ৪৫০ মাইল পূর্বে ভোস্টোচনি কসমোড্রোম থেকে উৎক্ষিপ্ত হবে। এটি ২৩ আগস্ট চাঁদে নামবে। রাশিয়া সর্বশেষ ১৯৭৬ সালে চাঁদে মহাকাশযান পাঠিয়েছিল। গত মাসে ভারত চন্দ্রযান-৩ নামে একটি মহাকাশযান চাঁদে পাঠিয়েছে। এটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউক্রেন যুদ্ধের মাঝেই ৫০ বছর পর চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে রাশিয়া

আপডেটের সময় ০৯:১৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩