ভিয়েনা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

আরব আমিরাতে পাড়ি জমালেন বার্সেলোনা লিজেন্ড ইনিয়েস্তা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • ৬৯ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: এক বছরের চুক্তিতে সংযুক্ত আরব আমিরাতের দল এমিরেটস ক্লাবে নাম লিখিয়েছে আন্দ্রেস ইনিয়েস্তা। স্পেন ও বার্সেলোনার ৩৯ বছর বয়সী সাবেক এই লিজেন্ড চুক্তি সম্পন্ন করতে দুবাই রয়েছেন। অভিজ্ঞ এই মিডফিল্ডারের সামনে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তি বাড়ানোর শর্ত রয়েছে।

গত পাঁচ মৌসুম জাপানের ক্লাব ভিসেল কোবে খেলা ইনিয়েস্তা ফ্রি-এজেন্টে এরিমেটস ক্লাবে যোগ দিয়েছেন। গত মৌসুমে কোবের হয়ে ১৮ ম্যাচে সব মিলিয়ে মাত্র ৯৪ মিনিট মাঠে থাকা ইনিয়েস্তা ক্যারিয়ারের শেষ সময়ে এসে আরো কিছুটা সময় মাঠে খেলতে চান। গত মাসে ভিসেল কোবের হয়ে শেষ ম্যাচ খেলার পর ইনিয়েস্তা বলেছেন, ‘অনুশীলনে কঠোর পরিশ্রম করা সত্তেও মাঠে বেশীক্ষন খেলার সুযোগ না পাওয়াটা হতাশার। গত পাঁচ বছরে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। জাপানের সময়টা ছিল বেশ দীর্ঘ।’

২০১০ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ ফাইনালে জয়সূচক গোলটি করেছিলেন ইনিয়েস্তা। এছাড়া ২০০৮ ও ২০১২ সালে স্পেনের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

বার্সেলোনার হয়ে ক্যারিয়ার শুরু করা ইনিয়েস্তা কাতালানদের জার্সি গায়ে নয়টি লিগ ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেছেন। ১৬ বছর তিনি বার্সেলোনায় কাটিয়েছেন।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আরব আমিরাতে পাড়ি জমালেন বার্সেলোনা লিজেন্ড ইনিয়েস্তা

আপডেটের সময় ০৮:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩