ভিয়েনা ০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বাংলাদেশের অতিরিক্ত ব্যয় ৮ বিলিয়ন ডলার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • ৫২ সময় দেখুন

মো. নাসরুল্লাহ. ঢাকা: প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই -ইলাহী চৌধুরী বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আমদানি ব্যয় মেটাতে বাংলাদেশের ৮ বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে। জ্বালানিসহ বিভিন্ন আমদানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় এই বাড়তি খরচ হয়েছে। মঙ্গলবার ( ৮ আগস্ট ) এক ওয়েবিনারে তিনি এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ এনার্জি সোসাইটি ‘জ্বালানি নিরাপত্তায় বঙ্গবন্ধুর দর্শন: অর্জন ও প্রয়োগ’ শীর্ষক এই ওয়েবিনারের আয়োজন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দীন।

তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, একক কোনো জ্বালানির ওপর নির্ভর করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। পরিবেশকে প্রাধান্য দিয়ে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নেয়া হবে। সৌর বিদ্যুৎ দিয়ে দিনের চাহিদার একটা বড় অংশ পূরণের কথাও ভাবছে সরকার।

বক্তারা বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমদানি নির্ভরতা কমিয়ে দেশি কয়লা গ্যাস উত্তোলন ও অনুসন্ধানে জোর দিতে হবে। এটাই বঙ্গবন্ধুর দর্শন।

সেমিনারে অধ্যাপক নুরুল ইসলাম, সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ, ড. ম. তামিম, পিডিবির সাবেক চেয়ারম্যান এএসএম আলমগীর কবির, এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য মকবুল ই ইলাহী, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান ও জ্বালানি সচিব ড. খায়রুজ্জামান মজুমদার-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বাংলাদেশের অতিরিক্ত ব্যয় ৮ বিলিয়ন ডলার

আপডেটের সময় ০৮:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩