ভিয়েনা ০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

এফবিসিসিআই এর সভাপতি হলেন মাহবুবুল আলম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
  • ৪৫ সময় দেখুন
স্টাফ রিপোর্টারঃ দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৩-২৫ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বারের পাঁচবারের নির্বাচিত সভাপতি মাহবুবুল আলম। দীর্ঘ ৩৪ বছর পর চট্টগ্রাম থেকে তৃতীয় ব্যবসায়ী নেতা হিসেবে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনের সভাপতি নির্বাচিত হলেন তিনি।
শীর্ষ এ সংগঠনের আগে সত্তরের দশকে সভাপতি হন চট্টগ্রামের ব্যবসায়ী এএ জহির উদ্দিন খান ও ১৯৯০ এর দশকে আখতারুজ্জামান চৌধুরী বাবু। দুই নেতাই বর্তমানে প্রয়াত। মাহবুবুল আলম তৃতীয় ব্যক্তি যিনি চট্টগ্রাম থেকে এ সংগঠনের শীর্ষ পদে অধিষ্ঠিত হলেন।

এ পদে আসীন হওয়ায় মাহবুবুল আলমকে চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ী ও চট্টগ্রাম চেম্বার পরিচালকমণ্ডলীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন ও সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর এক বিবৃতিতে বলেন, চট্টগ্রামবাসীর জন্য এটি বড় পাওয়া।

ঢাকার পাশপাশি চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে মাহবুবুল আলম নিবেদিত থাকবেন বলে প্রত্যাশা করেন তারা।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এফবিসিসিআই এর সভাপতি হলেন মাহবুবুল আলম

আপডেটের সময় ০৬:২২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩