ভিয়েনা ০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

মস্কোতে ড্রোন হামলায় সাময়িকভাবে বিমানবন্দর বন্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • ৬৪ সময় দেখুন

রুশ কর্মকর্তারা জানিয়েছেন ড্রোনগুলি দুটি অফিস ভবনে গিয়ে আঘাত হেনেছে

আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার (৩০ জুলাই) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও বিবিসি জানায় রাশিয়ার রাজধানী মস্কোতে এক ড্রোন হামলায় দুটি অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে। রাশিয়া এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে।

মস্কোর শহর কেন্দ্রের পশ্চিমে ওডিন্টসোভো এলাকায় একটি ড্রোন গুলি করে ফেলে দেয়া হয়। অন্য দুটি ড্রোনকে বিকল করে দেয়া হলেও সেগুলো দুটি অফিস ভবনের ওপর গিয়ে পড়ে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এই ড্রোন হামলায় এক ব্যক্তি আহত হয়েছে বলে খবর দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস। তবে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইউক্রেনের কর্মকর্তারা এই হামলার দায় স্বীকার করেননি।

সংবাদ সংস্থা তাস এর সাথে এক সাক্ষাৎকারে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, দুটি অফিস ভবনের সামনের অংশের সামান্য ক্ষতি হয়েছে। ঘটনাস্থলের ছবিতে দেখা যায় ভবন দুটির কোনায় কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ভাঙ্গা নীচে বিভিন্ন ভাঙ্গা-চোরা জিনিস পড়ে আছে।

লিয়া নামের একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তিনি সেখানে আগুন এবং ধোঁয়া দেখেছেন। “আমরা একটি বিস্ফোরণ শুনেছি। এরপর সবাই লাফ দিয়ে উঠেছিল। এরপর আমরা অনেক ধোঁয়া দেখতে পাই, কিছুই দেখা যাচ্ছিল না। উপর থেকে আমরা আগুন দেখতে পাই।”

কবির আহমেদ/ইবিটাইমস 

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মস্কোতে ড্রোন হামলায় সাময়িকভাবে বিমানবন্দর বন্ধ

আপডেটের সময় ০৩:২৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩