ভোলা সদর প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভোলা জেলার আয়োজনে সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে, বিক্ষোভ সমাবেশ পুলিশের বাঁধায় পন্ড হয়ে যায়।
শুক্রবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শহরের মহাজনপট্টি বড় মসজিদ এলাকায় হাজার হাজার নেতা কর্মী জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের সামনেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী মাওলানা হারুনুর রশিদ, তিনি বলেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিরোধে যাব না। আপনারা এসেছেন সমবেত হয়েছেন, প্রতিবাদ করেছেন। অতএব আমাদের প্রতিবাদ হয়ে গেছে। আগামী দিনে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে আরো বড় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবো। বিক্ষোভ মিছিল সমাবেশ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। সেখানে আমাদের প্রশাসনের ভাইয়েরা আমাদের বাঁধা দিচ্ছেন। কেন কি কারণে এ ধরনের আচরণ করছেন তা আমরা বুঝে উঠতে পারছি না। আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আগামী দিনে আমরা বৃহত্তর কর্মসূচি দিব, সেখানে আর বাদসাদবেন না।
এ সময় বিক্ষোভ উপস্থিত ছিলেন ভোলা জেলা নায়েবে আমীর ও ভোলা ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সহকারি সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন মনির, জেলা কর্ম পরিষদ সদস্য মাস্টার নুরুল ইসলাম, ভোলা সদর উপজেলা আমীর মাওলানা কামাল হোসেন ,জেলা অর্থ সম্পাদক, মোঃ বেলায়েত হোসেন, ভোলা সদর উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, সহকারী সেক্রেটারী আবু জাহান কবির, জেলা কর্মপরিষদ সদস্য, অধ্যাপক জিয়াউল মোর্শেদ, মাওলানা জাকির হোসেন, মাওঃ আব্বাস উদ্দিন সহ বিভিন্ন থানা ইউনিয়ন ওয়ার্ডের কয়েক হাজার নেতাকর্মী।

অন্যদিকে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ভোলায় মুসলিম ঐক্য পরিষদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মত প্রকাশের স্বাধীনতার নামে সুইডেনে রাষ্ট্রীয় মদদে এবং পুলিশ প্রশাসনের সামনে রাজধানী স্টোকহোমের সেন্ট্রাল মসজিদের সামনে মানবতার মুক্তির সনদ পবিত্র আল-কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুসলিম ঐক্য পরিষদের উদ্যোগে ভোলায় প্রতিবাদ সভা ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) জুমার নামাজের পর কালিনাথ রায়ের বাজার হাট খোলা মসজিদ চত্বরে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের আয়োজনে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছির অনুষ্ঠিত হয়। বিশাল বিক্ষোভ মিছিলটি কালিনাথ বাজার থেকে শুরু হয়ে সদর রোড, বাংলাস্কুল মোড প্রদক্ষিণ করে নতুন বাজার গিয়ে শেষ হয়।
এসময় বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনার ক্ষোভ প্রকাশ করে বলেন, পবিত্র ঈদুল আজহার দিন পবিত্র কোরআন পোড়ানোর এই জঘন্য ও নিকৃষ্টতম কাজে পশুরুপী মানুষেরাই বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান খাঁন তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মোঃ রুহুল আমিন, দৈনিক আজকের ভোলা সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতী ইয়াছিন নবীপুরী, ঈমান আকিদা সংরক্ষণ কমিটি ভোলা জেলা সভাপতি ও খলিফাপট্রি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ মুজির উদ্দিন, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা আবু জাফর আব্দুল্লাহ, জাতীয় ইমাম সমিতি ভোলা’র সভাপতি আলহাজ্ব মীর মোঃ বেলায়েত হোসেন, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহ-সভাপতি ও ঈদগাহ জামে মসজিদের খতিব আলহাজ্ব মুফতি আহাম্মদ উল্লাহ, ঈমান আকিদা সংরক্ষণ কমিটি ভোলা জেলার সেক্রেটারি আলহাজ্ব মাওলানা মোঃ নুরে আলম, জাতীয় ইমাম সমিতি ভোলা জেলার সম্পাদক মাওলানা আব্বাস উদ্দিন, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ও মুখপাত্র মাওলানা মোঃ মিজানুর রহমান, দারুলইরফান মাদরাসা ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী, বাংলাদেশে জমিয়াতুল মোদাররেছীন ভোলা সদরের সহ-সভাপতি মোঃ আমির হোসেন, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সদস্য মাওলানা মাকসুদ উল্লাহ আমিনী, ভোলা জেলা ক্বাওমী ছাত্র ঐক্য পরিষদের সভাপতি মুহাঃ জিয়াউর রহমান ফারুকী প্রমুখ।
সিমা বেগম/ইবিটাইমস

























