ভিয়েনা ০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১ লালমোহনে সেতুর সংযোগ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

এক ইলিশের দাম সাড়ে ৭ হাজার টাকা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
  • ৫৬ সময় দেখুন

জাহিদ দুলাল. ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে জেলেদেরে জালে ধরা পড়েছে দুই কেজি ১৫ গ্রামের একটি ইলিশ মাছ।

শুক্রবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটের মো. তসলিম নামের এক আড়তদার জেলেদের থেকে ৭ হাজার একশত টাকায় মাছটি কিনেন।

তসলিম নামের ওই আড়তদার জানান, স্থানীয় রাজ্জাক মাঝির ট্রলারের জেলেদের জালে তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের সময় এই ইলিশটি ধরা পড়ে। এরপর তারা ওই মাছ বিক্রির জন্য শুক্রবার দুপুরে ঘাটে আনেন। তখন মাছটি ৭ হাজার একশত টাকা দিয়ে কিনি। স্থানীয় কেউ এতো দাম দিয়ে এই ইলিশ মাছটি কিনতে না পারায় এটি লঞ্চযোগে ঢাকায় পাঠাচ্ছি। সাড়ে ৭ হাজার টাকা হলেই মাছটি বিক্রি করবো।

এ ব্যাপারে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ বলেন, নদীতে ডুবোচরের কারণে মাছ কম পাওয়া যাচ্ছে। মাছ কম পাওয়ায় তাই দামও বেশি। তবে আরেকটু ভালোভাবে বৃষ্টি নামলে  নদীতে প্রচুর ইলিশ মিলবে। তখন মাছের দাম সর্বস্তরের জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে বলে মনে করছি।

ভোলা/ইবিটাইমস 

চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এক ইলিশের দাম সাড়ে ৭ হাজার টাকা

আপডেটের সময় ০৪:৫৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩