ভিয়েনা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ভোলায় ৪০ মণ সামুদ্রিক মাছ জব্দ, আটক ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • ৮০ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় বিভিন্ন প্রজাতির ৪০ মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে দক্ষিণ জোনের কোষ্টগার্ড সদস্যরা।এ সময় একটি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার(৬ জুলাই) সকালে ভোলা কোষ্টগার্ডের সেকশান কমান্ডার এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন,বুধবার রাত ১০টার দিকে সদর উপজেলার মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকা থেকে অভিযান চালিয়ে ৪০মণ মাছ জব্দ ও একটি মালবহনকারী ট্রাকসহ দুই জনকে আটক করা হয়। পরে রাতেই সামুদ্রিক আইন অনুয়ায়ী আটক  ট্রাক চালক সাদ্দাম হোসেন ও ব্যবসায়ী মো: সোহেলকে আড়াই হাজার টাকা করে ৫ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসাইন।

জামাল হোসাইন জানান, অভায়শ্রম রক্ষা ২০২৩ আইন অমান্য করে সমুদ্র থেকে মৎস্য শিকার করে বাজারজাতকরণের লক্ষ্যে এসব মাছ পরিবহনের সময় জব্দ করা হয়। পরে এসব মাছ স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। এছাড়া জব্দ করা  হাঙ্গর ও শাপলা পাতা মাছ মাটিতে পুতে বিনষ্ট করা হয়।

উল্লেখ্য, দেশের সামুদ্রিক জলসীমায় মাছের প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে সব ধরণের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় ৪০ মণ সামুদ্রিক মাছ জব্দ, আটক ২

আপডেটের সময় ০১:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩