ভিয়েনা ০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

অনিয়ম-দুর্নীতির বেড়াজালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স !

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • ৭২ সময় দেখুন

হাসপাতাল কথন,পর্ব-৩

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম নিয়ে দৈনিক বাংলা ৭১ সহ কয়কটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর বেরিয়ে এসেছে আরো অনিয়ম-দুর্নীতির তথ্য। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুনের ছত্রছায়ায় সরকারি সেবামুলক প্রতিষ্ঠানটি বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছে বলে জানা গেছে। এতে করে ওই প্রতিষ্ঠানে সেবা গ্রহীতারা দিনের পর দিন হয়রানীর শিকার হচ্ছেন। হয়রানী থেকে বাদ যাচ্ছেন না ওই প্রতিষ্ঠানে কর্মরতরাও।

জানা গেছে,উপজেলাতে মাল্টিপারপাস হেলথ ভলেন্টিয়ার(এমএইচভি) পদে ২৬৫জন কর্মরত আছেন। এরা বেতন তুলতে গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুনকে জনপ্রতি ৩হাজার টাকা করে দিতে হয়। আউটসোর্সিংয়ে ১২ জন নিয়োগের সময় জনপ্রতি ১লাখ ৮০ থেকে ২লাখ ২৫হাজার টাকা পর্যন্ত আদায় করে নিয়েছেন তিনি। জেলা শহরে নিজ নামে রেজিষ্ট্রেশন বিহীন হাসপাতাল পরিচালনা করার অভিযোগও তার বিরুদ্ধে। এসব বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তরা প্রতিবাদ করলে তাদের শিকার হতে হয় ভয়াবহ পরিণতির। কয়েক বছর আগে সিভিল সার্জনকে পিটিয়ে আহত করে বহিস্কার হয়েছিলেন ডাঃ রাশেদ আল মামুন। নিজের পরিচালিত হাসপাতালে সরকারি বরাদ্দকৃত দামি ইনজেকশন ও ঔষধ নিজের মালিকানা ঝিনাইদহ শহরের আল-মামুন জেনারেল হাসপাতালে ব্যবহার করে থাকেন। সেকারনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীরা সকাল-সন্ধ্যা কোন সময় ঔষধ পায়না।

জেলার সচেতন নাগরিক সমাজের প্রতিনিধরা অনতিবিলম্বে দুর্নীতিগ্রস্থ এই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দ্রæত অপসারণের দাবী জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার(এমএইচভি)পদে কর্মরত অনেকেই জানান, প্রতি বছরে তাদের ৩৩হাজার টাকা বেতন দেওয়া হয়। তবে এবছর দেওয়া হয়েছে ৩০ হাজার টাকা। জনপ্রতি ৩হাজার টাকা করে কেটে রাখা হয়েছে। এমনিতেই কম বেতন,তারপর আবার যদি কেটে রাখা হয় তবে এমন চাকরী না করাই ভাল।

এবিষয়ে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন জানান,এসবই মিথ্যা কথা। আমার প্রতি ক্ষুদ্ধ হয়ে এগুলো বলা হচ্ছে। পদায়ন হচ্ছে খুব দ্রæতই এখান থেকে চলে যাব আমি।

এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানী দেবনাথ জানান, বিষয়টি আমার জানা নেই। তবে কেউ আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অনিয়ম-দুর্নীতির বেড়াজালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স !

আপডেটের সময় ০১:১৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩