ভিয়েনা ০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

বৈধ গাড়ীর অবৈধ ব্যবহার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • ৫৪ সময় দেখুন

হাসপাতাল কথন,পর্ব-২

ঝিনাইদহ প্রতিনিধিঃ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আল মামুন। থাকেন না স্টেশনে। সরকারী গাড়ী ব্যবহার করে জেলা শহর থেকে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘুরে বেড়ান নানা জায়গায়। আবার সপ্তাহের অধিকাংশ সময়ই করেন না অফিস। এমনকি নানা কারণে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকদের সাথে করেন দুর্ব্যবহার।

রাশেদ আল মামুন ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। নিয়মানুযায়ী তাকে থাকার কথা উপজেলা শহরে। কিন্তু নিয়মনীতির তোয়াক্কা না করে সরকারী গাড়ী ব্যবহার করে নিয়মিত চলে যান জেলা শহরের নিজ বাড়ীতে। গাড়ী ব্যবহার করে ঘুরে বেড়ান নানা জায়গায়। সম্প্রতি তার নিজের ফেসবুক ওয়ালে ভেসে উঠেছে এমন ছবি। যেখানে গাড়ীতে করে ঘুরে বেড়াচ্ছেন তিনি। একটি টং দোকানে গাড়ী রেখে আড্ডা দিচ্ছেন। সেই ছবি তুলে নিজেই পোস্ট করেছেন তার ফেসবুকে। পোস্টে ক্যাপশন দিয়েছেন ‘কফি আড্ডায় নিজ বাজার উত্তর কাষ্ট সাগরায়’। তার পেছনে রয়েছে সরকারী সেই গাড়ীটি। আর তা দেখে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই নিজের ফেসবুক আইডিতে সরকারী গাড়ীর এমন অবৈধ ব্যবহার নিয়ে নানা সমালোচনা করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের কয়েকজন চিকিৎসক জানান, তার যখন যা মনে আসে তিনি তাই করেন। নিয়মনীতির তোয়াক্কা তিনি করেন না। অফিস করেন না ঠিক মতো। আবার স্টেশনে থাকেন না। সরকারী গাড়ী ব্যবহার করে প্রতিনিয়ত জেলা শহরে চলে যান। ভয়ে কেউ মুখও খুলতে পারেন না।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আল মামুনের ব্যক্তিগত মুঠোফোনে কল করা হলে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানী দেবনাথ কোনো মন্তব্য করতে রাজী হননি।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বৈধ গাড়ীর অবৈধ ব্যবহার

আপডেটের সময় ০২:২৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩