ভিয়েনা ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

কারণ উল্লেখ না করে চিকিৎসককে চিঠি, অপারেশন করতে নিষেধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
  • ৫৭ সময় দেখুন
হাসপাতাল কথন, পর্ব-১
ঝিনাইদহ প্রতিনিধিঃ কারণ উল্লেখ না করে সরকারী হাসপাতালের এক চিকিৎসককে অপারেশন না করতে চিঠি দিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। হাসপাতালে অপারেশন করতে এসে ফিরে যাচ্ছেন অনেকেই। ভ’ক্তভোগী চিকিৎসক বলছেন,কোন কারণ ছাড়াই দেওয়া হয়েছে এই চিঠি। এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলছেন, সে ওটির দায়িত্বে কোনদিনই ছিলনা। জোর করেই অপারেশন করতো।
ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। ভ’ক্তভোগী চিকিৎসকের নাম মাহবুবুল আলম। তিনি শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন। আর অপারেশন না করতে চিঠি দেওয়া ব্যক্তি ওই হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আল মামুন।
২৭ জুন ইস্যু হওয়া চিঠিতে উল্লেখ আছে, ‘পূনঃনির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালের অপারেশন থিয়েটারে অপারেশন করা যাবে না’। তবে সেখানে নেই কোন কারণ। ঠিক কি কারণে এমন চিঠি দেওয়া হয়েছে তা উল্লেখ নেই চিঠিতে। বর্তমানে এই চিঠিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। সুশীল সমাজের প্রতিনিধিরা এই কান্ডে জড়িত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আল মামুনের অপশারনের দাবী করছেন।
হাসপাতালে অপারেশন করতে আসা রোগীর স্বজন সাধুহাটি গ্রামের রিপন হোসেন বলেন, রোগী হাসপাতালে সিজারের জন্য ভর্তি করেছি,তবে অপারেশন হবে কিনা তা নিয়ে শঙ্কায় আছি।
ভ’ক্তভোগী চিকিৎসক মাহবুবুল আলম বলেন, কোন কারণ ছাড়াই এমন চিঠি দেওয়া হয়েছে। হাসপাতালের সব ডিউটি করতে পারছি,শুধু অপারেশন করতে নিষেধ করা হয়েছে। কেন এমন চিঠি দেওয়া হলো সেই কারণ খুজে পাচ্ছি না।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আল মামুন বলেন, সমস্যা আছে, সে ওটির দায়িত্বে কোনদিন ছিলনা। জোর করেই অপারেশন করতো। নিয়মিতভাবে আমি ও ডাঃ সোহেলী অপারেশন করি। তাছাড়া সে অজ্ঞান ডাক্তার সহ আমার সাথেও নানা ঝামেলা করেছে।
শেখ ইমন/ইবিটাইমস 
জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কারণ উল্লেখ না করে চিকিৎসককে চিঠি, অপারেশন করতে নিষেধ

আপডেটের সময় ১২:০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩