ভিয়েনা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

আজ ঢাকায় পৌঁছেছে হাজীদের নিয়ে ফিরতি প্রথম ফ্লাইট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪০:০৬ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
  • ৫৩ সময় দেখুন
ঢাকা প্রতি‌নি‌ধিঃ চলতি মৌসুমে হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে হজযাত্রীদের। রোববার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ফ্লাইনাসের এক্সওয়াই-৭৩৯২ ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এতে ৩৩৩ জন যাত্রী ছিলেন।

ফ্লাইট অনুযায়ী দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন হাজিরা। তবে যারা হজ পালনে শেষের দিকে সৌদিতে পৌঁছেছেন তারা পবিত্র মক্কা নগরী থেকে জিয়ারতের জন্য মদিনায় মসজিদে নববীর উদ্দেশে রওয়ানা দিয়েছেন।

এর আগে জেদ্দার স্থানীয় সময় সকাল ৯টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়। রোববার রাত ৯টা ৫৫ মিনিটে হজযাত্রীদের নিয়ে দ্বিতীয় ফ্লাইট ঢাকায় নামবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনায় যারা হজ করতে গেছেন তাদের মধ্যে ৪১৯ হাজিকে নিয়ে রোববার রাতে একটি ফ্লাইট রওয়ানা করবে। সোমবার ভোর ৬টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

মোঃ সো‌য়েব মেজবাহউ‌দ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আজ ঢাকায় পৌঁছেছে হাজীদের নিয়ে ফিরতি প্রথম ফ্লাইট

আপডেটের সময় ০৫:৪০:০৬ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩