ভিয়েনা ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

লালমোহনে নিজ ঘরে আগুনে পুড়ে কয়লা হয়ে গেলেন বৃদ্ধা আনোয়ারা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
  • ৮৪ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: আনোয়ারা বিবি। বয়স প্রায় ৭৫ বছর। দীর্ঘদিন ধরে নিজ বসতঘরে একাই বাস করছেন তিনি। শারীরিকভাবেও অনেকটা অসুস্থ্য ছিলেন তিনি। তবুও নিজের বসতঘরে রান্না করেই খেতেন আনোয়ারা। তার ঘরে নেই বিদ্যুৎ সংযোগ। তবে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বৃদ্ধার দৌচালা ঘরটি। ঘরের অন্যান্য আসবাবপত্রের সঙ্গে নিজেও পুড়ে কয়লা হয়ে গেছেন আনোয়ারা বিবি।

বৃহস্পতিবার রাতে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বগীরচর এলাকায় এ মর্মান্তিক অগ্নিকা-ের ঘটনা ঘটে। বৃদ্ধা আনোয়ারা ওই এলাকার মৃত আশেক আলীর স্ত্রী।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর ওই বৃদ্ধার ঘরে আগুন দেখে আশেপাশের লোকজন ডাকচিৎকার দেন। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণের প্রাণপন চেষ্টা চালান। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বসত ঘরটিসহ ভিতরেই পুড়ে কয়লা হয়ে যান বৃদ্ধা আনোয়ারা বিবি।

বদরপুর  ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লিটন সাজী বলেন, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ্য ছিলেন। তবুও নিজ ঘরে একা থেকে মাটির চুলায় রান্না করেই খেতেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যার পরে রাতের জন্য খাবার রান্না করে ঘরের ভিতরে শুয়ে ছিলেন ওই বৃদ্ধা। এরপর হঠাৎ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে পুরো ঘরটিসহ পুড়ে যান বৃদ্ধা আনোয়ারা। আমরা ধারণা করছি; রান্নার চুলা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপর ওই বৃদ্ধার পুড়ে যাওয়া মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, কেউ আগুনে পুড়ে মারা গেলে তার পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতা প্রদান করা হয়। আমরাও ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়ে তার পরিবারকে প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের চেষ্টা করবো।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে নিজ ঘরে আগুনে পুড়ে কয়লা হয়ে গেলেন বৃদ্ধা আনোয়ারা

আপডেটের সময় ০৩:০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩