ভিয়েনা ০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

চরফ্যাসনে প্রেমিককে বিয়ে করেই অনশন ভাঙলো সেই কলেজ ছাত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
  • ৫৫ সময় দেখুন
চরফ্যাসন(ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচায় এক অনার্স পড়ুয়া কলেজ ছাত্রী সহপাঠী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবীতে অবস্থানের একদিন পর বিয়ে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ জুন) সকালে কলেজছাত্রীর বিয়ের দাবি পূরণ হলে দুই পক্ষের সম্মতিতে আট লাখ টাকা কাবিননামায় সহপাঠী প্রেমিক শাকিলের সাথে বিয়ে সম্পাদনের পর অনশন ভাঙেন ওই কলেজছাত্রী। পরে ওইদিন দুপুরে দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা রেজিষ্ট্রার ইব্রাহিম খলিল এই কাবিননামা সম্পন্ন করেন।
বিয়ে সম্পন্ন হওয়ার সময় উপস্থিত ছিলেন-ওই কলেজ ছাত্রীর পিতা মোশাররফ মৃধা এবং প্রেমিক সহপাঠী শাকিলের পিতা আলমগীর হাওলাদার।
এছাড়াও চরমানিকা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুহুল আমিন, চরমানিকা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জামাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার চরকচ্ছপিয়া গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে মো.শাকিলের সঙ্গে দীর্ঘ দেড় বছর ধরে একই ক্লাসের এক কলেজছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের একপর্যায়ে তাদের দেখা-সাক্ষাৎ হতো। বেশ কয়েকবার ওই ছাত্রীকে বাড়িতেও নিয়ে যায় প্রেমিক শাকিল। বিয়ের প্রলোভন দেখিয়ে ওইছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে শাকিল। পরে গত ১৬ জুন বৃহস্পতিবার সকালে সহপাঠী প্রেমিক শাকিল হাওলাদার ওই ছাত্রীকে তার বাড়িতে দেখা করতে বললে ওই ছাত্রী তাদের বাসায় গিয়ে তাকে না পেয়ে তার বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে তাকে পায়। পরে শাকিলের সাথে কথাবার্তার এক পর্যায়ে তাকে বিয়ে করার জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে পালিয়ে যায়।
এরপর সহপাঠী শাকিল কে না পেয়ে তাদের বাড়িতে গিয়ে অনশন শুরু করে ওই ছাত্রী। ঘটনাটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরে ওই ছাত্রী অনশনের একদিন পর শুক্রবার দুপুরে আট লাখ টাকা কাবিনে ওই ছাত্রীর সাথে সহপাঠী প্রেমিক শাকিলের বিয়ে সম্পন্ন করে তাদের দুই পরিবার।
শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস 
জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনে প্রেমিককে বিয়ে করেই অনশন ভাঙলো সেই কলেজ ছাত্রী

আপডেটের সময় ০১:১৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩