ভিয়েনা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

লালমোহনে থেরাপির নামে অনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • ৬০ সময় দেখুন
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে বসতঘরে থেরাপির নামে নারী-পুরুষের অনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালী গ্রামের শতাধিক নারী-পুরুষ।
বুধবার সন্ধ্যায় পৌর শহরের চৌরাস্তায় মানববন্ধন শেষে থানার লালমোহন ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে প্রতিকার চেয়ে ওই গ্রামের ৯৭জন বাসিন্দার স্বাক্ষরিত লিখিত অভিযোগ জমা দেন মানববন্ধনকারীরা।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, থেরাপির নামে বাসায় দিনেদুপুরে নারী-পুরুষ নিয়ে অনৈতিক কাজ চালাচ্ছে মহেষখালী গ্রামের শাহে আলমের স্ত্রী (শাহেনুর)। দীর্ঘদিন এধরণের অনৈতিক কাজ চললেও ওই নারীর মিথ্যা মামলার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। ফলে মহেষখালী গ্রামে যুব সমাজ নষ্ট হচ্ছে, ছেলে-মেয়েদের বিয়ে দিতে গেলে এলাকা মন্দ বলে অন্য এলাকার মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই এসব অনৈতিক কাজ বন্ধে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা।
এলাকাবাসীর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কোনও কথা বলতে রাজি হননি শাহে আলমের স্ত্রী শাহেনুর বেগম।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালী গ্রামবাসীর স্বাক্ষরিত একটি অভিযোগ পেয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহন/ইবিটাইমস 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে থেরাপির নামে অনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেটের সময় ০১:০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩