ভিয়েনা ০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

ভোলায় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • ৪৬ সময় দেখুন

ভোলা সদর প্রতিনিধিঃ Give blood, give plasma, share life, share often এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সচেতনতামূলক শোভাযাত্রা করছে সামাজিক সংগঠন ভোলা মানব কল্যাণ যুব সংঘ।

বুধবার (১৪ জুন) সকাল ১০টা ভোলা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে ভোলা মানব কল্যাণ যুব সংঘ ব্যানারে এই সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা জজ কোর্টের এডিশনাল পি.পি. ও ভোলা মানব কল্যাণ যুব সংঘের উপদেষ্টা এ্যাডভোকেট সোহেব হোসেন মামুন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি নেয়ামত উল্যাহ, নাগরিক কমিটির সদস্য সচিব এস এম বাহাউদ্দিন,বিশিষ্ট সমাজসেবক মুনতাসীর আলম রবিন চৌধুরী, মীর মোস্তাফিজুর রহমান রনি, জীবন পুরান আবৃত্তি একাডেমির সভাপতি মশিউর রহমান পিংকু।

এছাড়াও উপস্থিত ছিলেন, ভোলা মানব কল্যাণ যুব সংঘের আহ্বায়ক ইয়ারুল আলম হেলাল মাস্টার, যুগ্ম আহ্বায়ক আরিয়ান আরিফ, রাকিবুল হাসান, ভোলার বানীর স্টাফ রিপোর্টার ইয়ামিন হাওলাদার, ভোলা টাইমস এর বার্তা সম্পাদক আশিকুর রহমান শান্ত, ভোলা পোস্টের সিইউ সোহেল রানা,ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, চর টগবী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসা কালিমুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক আরিফ ওসমান, ভোলা প্রথম আলো বন্ধুসভার অর্থ সম্পাদক ফিরোজ মাহামুদ মহিন ।

উল্লেখ, ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালন এবং ২০০০ সালে ‘নিরাপদ রক্ত’-এই থিম নিয়ে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে ২০০৪ সালে প্রথম পালিত হয়েছিল বিশ্ব রক্তদান দিবস। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ দিবস পালনের জন্য তাগিদ দিয়ে আসছে।

সিমা বেগম/ইবিটাইমস/এম আর  

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

আপডেটের সময় ০৫:১৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩