ভিয়েনা ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

ভোলার মেঘনায় ট্রলার ডুবিঃ ২০ জেলে জীবিত উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • ৫৯ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরায় উত্তাল ঢেউয়ে তলা ফেটে  ৩ ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ২০ জেলে জীবিত উদ্ধার হয়েছে। এ নিয়ে ৩ ট্রলারের ৫০ জেলে সবাই জীবিত উদ্ধার হলো। এ ঘটনায় এখন আর কেউ নিখোঁজ নেই।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শফিউল কিঞ্জল রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের কোস্টগার্ডের ২ টি টিম টহলে গিয়ে জানতে পেরেছে ট্রলার ডুবির ঘটনায় সব জেলে উদ্ধার হয়েছে। তবে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের যাওয়ার কারনে জেলেরা দুর্ঘটনার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানায়নি। তাই আমাদেরও তথ্য পেতে বিলম্ব হয়েছে। সব জেলে নিরাপদে আছেন।

এরআগে বুধবার (১৪ জুন) সকাল ১০ টায় মেঘনার চর নিজাম পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। মনপুরার চর নিজাম সংলগ্ন মেঘনা নদীতে জেলেরা মাছ শিকার করছিলো ৩ ট্রলারের ৫০ জেলে। এ সময় প্রবল ঢেউয়ের তোড়ে তলা ফেটে জেলেদের মাছ ধরার ৩ টি ট্রলার ডুবে যায়। এতে ৩০ জেলে তাৎক্ষনিক উদ্ধার হলেও নয়ন ও দুলাল ও নান্নু মাঝির ট্রলারের ২০ জেলে নিখোজ হন। ঘটনার পরপরই  অন্য ট্রলারের সহযোগীতায় বাকিরা উদ্ধার হয়েছেন।

মনজুর রহমান/ইবিটাইমস 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার মেঘনায় ট্রলার ডুবিঃ ২০ জেলে জীবিত উদ্ধার

আপডেটের সময় ০৫:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩