ভিয়েনা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

খালেদা জিয়ার মে‌ডিক্যাল বোর্ড বস‌বে সন্ধ্যায়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • ৪৮ সময় দেখুন

রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়ার পর বেগম খালেদা জিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করানো হয়েছে

বাংলাদেশ ডেস্কঃ আজ মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যার পর বিএনপির চেয়ারপার্সন বেগম খা‌লেদা জিয়ার পরবর্তী চি‌কিৎসা বিষ‌য়ে সিদ্ধান্ত নি‌তে মেডিক্যাল বোর্ড বসবে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি জাতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

দুপু‌রে অধ্যাপক ডা. জাহিদ হোসেন ব‌লেন, গতকাল (‌সোমবার) দিবাগত রাত ১টা ৪০ মি‌নি‌টে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়ার পর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করানো হয়েছে। ভ‌র্তির পর পর রাতেই ইসিজি, ব্লাড টেস্টসহ তার কিছু পরীক্ষা- নিরীক্ষা করা হয়েছে। ‌চি‌কিৎস‌ক দ‌লের পরামর্শ মোতা‌বেক আজ বাকি কিছু পরীক্ষা-নিরীক্ষা হ‌য়ে‌ছে।

এদিন দুপু‌রের দিকে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, আমি হাসপাতালে নিয়‌মিত যোগা‌যোগ রাখ‌ছি। কিছু সময় আগেই হাসপাতাল থেকে বাসায় এসেছি। যতক্ষণ হাসপাতা‌লে ছিলাম, ম্যাডামের অবস্থা মোটামুটি স্থিতিশীল দে‌খে‌ছি। আজ সন্ধ্যায় অনেকগু‌লো পরীক্ষার ফলাফল পাওয়া যা‌বে। এসব পরীক্ষার ফলাফল পাওয়ার পর ম্যাডা‌মের চি‌কিৎসক দল পরবর্তী চি‌কিৎসার বিষ‌য়ে তা‌দের সিদ্ধান্ত জানা‌বেন।

এদি‌কে, বিএন‌পি মি‌ডিয়া উইং সদস্য শামসু‌দ্দিন দিদার জা‌নান, গতকাল মধ্যরা‌তে ম্যাডাম খা‌লেদা জিয়া হঠাৎ অসুস্থ হ‌য়ে পড়‌লে তার চি‌কিৎসক‌দের পরাম‌র্শে রা‌তেই হাসপাতালে ভর্তি করা হয়। ভ‌র্তির পর ম্যাডামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল রাতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। আজ বাকি পরীক্ষাগুলো করানো হবে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা বসে সিদ্ধান্ত নেবেন, কীভাবে ওনার পরবর্তী চিকিৎসা হবে।

জানা গেছে, খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতা‌লের সাত তলায় কে‌বি‌নে ডাক্তার‌দের নি‌বিড় পর্য‌বেক্ষ‌ণে র‌য়ে‌ছেন। তার সার্বক্ষ‌ণিক দেখা‌শোনার জন্য বরাবরের মতো তার স‌ঙ্গে গৃহকর্মী ফাতেমা র‌য়ে‌ছেন। এছাড়াও হাসপাতা‌লে সার্বক্ষ‌ণিক বেগম খা‌লেদা জিয়ার দুই জন ব্যক্তিগত কর্মকর্তাও আছেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খালেদা জিয়ার মে‌ডিক্যাল বোর্ড বস‌বে সন্ধ্যায়

আপডেটের সময় ০১:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩