ভিয়েনা ০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

লালমোহনে দুদকের উদ্যোগে Rally, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • ৪৩ সময় দেখুন

লালমোহন ( ভোলা) প্রতিনিধি: রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ভোলার লালমোহনে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার উন্নয়ন ও উত্তম চর্চার বিকাশের প্রয়াসে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বরিশাল ও লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী র‌্যালি, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জুন) সকালে উপজেলার লর্ডহাডিঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সমানে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি লর্ডহাডিঞ্জ রাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আবদুর রব, সহ-সভাপতি আবদুল খালেক সওদাগর, সদস্য আনোয়ার রাব্বি, জাহিদুল ইসলাম দুলাল, প্রতিষ্ঠান প্রধান আবুল হাসনাত তানজিল, রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আবদুল খালেক, কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটির ছাত্র জাহিদুল ইসলাম রুম্মান প্রমূখ।

আলোচনা সভা শেষে “দুর্নীতি সকল উন্নতির প্রধান বাধা” এই বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে অংশগ্রহণ করেন উত্তর রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী। বিপক্ষে অংগ্রহণ করেন লর্ডহাডিঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ৫ শিক্ষার্থী।  বিষয়বস্তুর বিপক্ষে অংশগ্রহণ করে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লর্ডহাডিঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীরা। রচনা প্রতিযোগিতায় ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ান ও রানার্সআপ দল এবং রচনা প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে পুরস্কার ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস

জনপ্রিয়

৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে দুদকের উদ্যোগে Rally, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৬:০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩