ভিয়েনা ০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

সিলেটের গোয়াইনঘাট থেকে চুরি হওয়া শিশু নবীগঞ্জ থেকে উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • ৫৩ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে চুরি হওয়া ১৪ মাসের শিশু বাচ্চা নবীগঞ্জ উপজেলার সর্দারপুর গ্রাম থেকে সোমবার (২৯ মে) দিবাগত গভীর রাতে উদ্ধার করেছে পুলিশ। তবে শিশু চোর জাফর মিয়াকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।

স্হানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের সর্দারপুর গ্রামের জাফর মিয়া নামক এক যুবক দীর্ঘদিন ধরে সিলেটের গোয়াইনঘাট এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী কয়েছ উদ্দীনের ব্যবসা প্রতিষ্ঠানে ম্যানাজার হিসেবে চাকুরী করতো। সেই সুবাধে তাদের বাসারও টুকটাক কাজ করতো জাফর মিয়া।

গত শনিবার(২৭ মে) দিনের বেলায় উক্ত জাফর মিয়া গৃহকর্তা কয়েছ উদ্দীনের ১৪ মাসের শিশু পুত্র সন্তানকে চুরি করে পালিয়ে আসে। পরে ওই দিনই রাতে নবীগঞ্জ উপজেলার সর্দারপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী মমতাজ বেগমের নিকট তার বাচ্চা পরিচয় দিয়ে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয়।

এদিকে শিশুটির পরিবার শিশুসহ কাজের ছেলে জাফর বাসা থেকে উধাও দেখে তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। শিশুটিকে কোথাও না পেয়ে মা-বাবা পাগলের মতো হয়ে পড়েন। এক পর্যায়ে শিশুটির পরিবার গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ প্রযুক্তির সহায়তায় জাফর মিয়া নবীগঞ্জে অবস্থান করছে খবর পেয়ে গোয়াইনঘাট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে জাফরকে না পেয়ে কললিষ্টের সুত্রধরে তার পরিবারের লোকজনদের থানায় নিয়ে আসেন। এক পর্যায়ে রাত পৌনে ২ টার দিকে তাদের দেয়া তথ্য মতে পুলিশ মমতাজ বেগমের বাড়ী থেকে শিশু বাচ্চাটিকে উদ্ধার করেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিলেটের গোয়াইনঘাট থেকে চুরি হওয়া শিশু নবীগঞ্জ থেকে উদ্ধার

আপডেটের সময় ০৫:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩