ভিয়েনা ০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

পিরোজপুরে ছাত্রলীগ কর্মী সাকিব হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • ৫৮ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে ছাত্রলীগ কর্মী তানভীর আহসান সাকিব (১৭) হত্যা মামলায় অভিযুক্ত চার জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (৩০মে) আসামীদের উপস্থিতিতে পিরোজপুরে জেলা ও দায়রা জজ মো: মহিদুজ্জামান এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের দুলাল মোল্লা, একই সাইদুল ইসলাম ওরফে সায়েদ শেখ, শহিদুল ইসলাম ওরফে সহিদ শেখ এবং বেল্লাল শেখ ।

নিহত ছাত্রলীগ কর্মী তানভীর আহসান সাকিব জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা গ্রামের মৃত আলতাফ হোসেন হাওলাদারের পুত্র।

মামলার বাদী পক্ষের আইনজীবী ও পিপি এ্যাডভোকেট ফারুক সরদার জানান, ২০১৭ সালের ০৬ মে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের একপাই জজুভোলা এলাকায় ছাত্রলীগ কর্মী তানভীর আহসান সাকিবের উপর হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় সে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা প্রদানের সময় ঘটনার একদিন পর ০৭ মে চিকিৎসাধীন অবস্থায় সাবিক মারা যায়। পরে নিহত সাবিকের মা দেলোয়ারা বেগম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় আসামীদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে। পরে মামলার তদন্তকারী কর্মকতা এস আই মো: সেলিম ২০১৯ সালের ১০ ফেব্রæয়ারী ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করে।

আদালতে ২৫ জন স্বাক্ষীর সাক্ষ্য শেষে আসামীদের উপস্থিতিতে আদালতের বিচারক অভিযুক্ত চার জনকে যাবজ্জীবন কারাদন্ড ও অপর দুই আসামী আনিস শেখ ও হাফিজুল শেখকে খালাস প্রদান করেন।

মামলার আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট আহসানুল কবীর বাদল।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে ছাত্রলীগ কর্মী সাকিব হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

আপডেটের সময় ০৬:১৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩