ভিয়েনা ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে জীবন দিলেন দ্বিতীয় স্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
  • ৫১ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন মো. সাথি (২৫) নামের এক গৃহবধূ।

সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই গৃহবধূ। এরআগে, রোববার রাতে উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে স্বামীর বাড়িতে বিষপান করেন ওই গৃহবধূ। সে ওই এলাকার মো. মাইনুদ্দিনের স্ত্রী।

জানা যায়, প্রথম স্ত্রীকে তালাক দিয়ে গত দুই মাস পূর্বে গৃহবধূ সাথিকে বিয়ে করেন তার স্বামী মাইনুদ্দিন। রোববার বিকালে ঢাকা থেকে আবারো প্রথম স্ত্রীকে বাড়িতে আনেন মাইনুদ্দিন। সেই সংবাদ শুনে মাইনুদ্দিনের দ্বিতীয় স্ত্রী সাথি তার বাবার বাড়ি থেকে এসে স্বামীর বাড়িতে বিষপান করেন। এরপর স্থানীয় লোকজন তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যায় গৃহবধূ সাথি।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতাল প্রতিবেদন তৈরি করেছে। ময়না তদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে জীবন দিলেন দ্বিতীয় স্ত্রী

আপডেটের সময় ০৫:১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩