ভিয়েনা ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

নাজিরপুরে ট্রলার চাপায় শিক্ষকের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
  • ৫১ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরের ট্রলার চাপায় বিনয় ভুষন মজমুদার (৬২) নামের এক অবসরপ্রাাত স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের পদ্মাডুবি এলাকার মনোহরপুর গ্রামের মৃত্যু ক্ষিরোদ চন্দ্র মজুমদারের ছেলে। তিনি উপজেলার মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

এ ঘটনায় সোমবার (২৯ মে) দুুপুরে নিহত স্কুল শিক্ষকের ছেলে রাজীব মজুমদার বাদী হয়ে নাজিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আর ঘটনাটি ঘটেছে গত রবিবার (২৮ মে) রাত ৯টার দিকে স্থানীয় মনোহরপুর স্কুল সংলগ্ন ঘরামী বাড়ির পূর্বপাশের খালে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. জাহিদুল ইসলাম জানান, ওই রাতের ৯টার দিকে ওই শিক্ষক তাদের নিজস্ব একটি ট্রলার চালিয়ে তার ছোট ভাই সান্টু মজুমদারকে নিয়ে মনোহরপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে ট্রলার নিয়ে আসা একই এলাকার আয়নালী মৃধার ছেলে কাঁচামাল বিক্রেতা ইউসুফ মৃধা ওই শিক্ষকের ট্রলারটি চাপা দেন। এতে ওই শিক্ষকের ট্রলারটি উল্টে তিনি ও তার ছোট ভাই ট্রলারের নিচে পড়েন। ছোট ভাই সাঁতওে উঠলেও কিছু সময় পর ওই শিক্ষক ভেসে উঠেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাপা দেয়া ট্রলারে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মশিউর রহমান জানান, ওই শিক্ষককে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় ওই শিক্ষকের ছেলে বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রলারের চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে ট্রলার চাপায় শিক্ষকের মৃত্যু

আপডেটের সময় ০৪:৪৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩