ভিয়েনা ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

ইন্দুরকানীতে রাস্তায় পড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
  • ৫৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে রাস্তায় পড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মো. ইয়ান হোসেন খান (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার ( ২৯ মে) দুপুরে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের মিলবাড়ি নামক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ান হোসেন খান উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টেংরাখালী গ্রামের মো. কামাল হোসেন খানের ছেলে।

দুর্ঘটনা সময় ইয়ানের সঙ্গে থাকা প্রত্যক্ষদর্শী একই গ্রামের মো. জিহাদ হোসেন জানান, সোমবার দুপুরে ইয়ান এবং আরেক জন লোক নিয়ে আমরা দক্ষিণ ইন্দুরকানী গ্রামে ডাব কিনতে যাই। আমি গাড়ীতে বসা ছিলাম আর ইয়ান বাড়িতে ডাব আছে কিনা জিজ্ঞেস করার জন্য বাড়ির ভিতরে ঢোকার সময় হঠাৎ চিৎকার করে বলে আমারে কারেন্টে ধরছে বাঁচান। তখন আমার সাথে থাকা অন্য একজন তার পা ধরে টেনে বিদ্যুতের তার থেকে ছুটিয়ে আনে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ননী গোপাল জানান, ওই কিশোরকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

স্থানীয়রা জানান, ওই দিন দুপুরের দিকে এক কিশোর স্থানীয় সিদ্দিক খানের বাড়ির সামনে ছিড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন। এরপর তার ডাক চিৎকারে স্থানীয় ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক জানান, ইয়ান হোসেন নামের এক কিশোর সোমবার দুপুরের দিকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।

এইচ লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইন্দুরকানীতে রাস্তায় পড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

আপডেটের সময় ০৫:০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩