ভিয়েনা ০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

পোশাক কারখানার আড়ালে জাল টাকা তৈরি, ১ কোটির উপরে জাল টাকাসহ ৩ জনকে আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • ৪৭ সময় দেখুন
ঢাকা  প্রতিনিধি: ঢাকার সাভারের বনগাঁও ইউনিয়নে একটি পোশাক কারখানার আড়ালে জাল টাকা তৈরি কারখানা খুলে বসেছে একটি চক্র। এ ঘটনায় অভিযান পরিচালনা করে ১ কোটির উপরে জাল টাকাসহ ৩ জনকে আটক করেছে ঢাকা জেলা পুলিশ।
আজ বুধবার (২৪ মে) অভিযান শেষে দুপুর ১টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান।আটকরা হলেন- বরিশাল জেলার মুলাদী থানার ডিগ্রীরচর খান বাড়ির জয়নাল আবেদীন খানের ছেলে সাখাওয়াত হোসেন খান (৪৫), শরীয়তপুর জেলার পালং থানার গয়াধর গ্রামের আল ইসলাম সরদারের ছেলে সুজন মিয়া (৩০) ও বরিশাল জেলার মুলাদী থানার বয়াতিকান্দি গ্রামের মানিক মোল্লার ছেলে নাজমুল হোসেন (২৪)।
তাদের মধ্যে সাখাওয়াত হোসেন খান কারখানাটির মালিক।ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান বলেন, বুধবার (২৪ মে) সকালে সাভারের অন্ধ মার্কেটের সামনে থেকে জাল টাকা দিয়ে লিচু কিনতে গেলে দোকানদারসহ স্থানীয়রা জাল নোট শনাক্ত করে ও একজনকে আটক করে সাভার থানায় খবর দেয়।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ আটক ব্যক্তিকে নিয়ে সাভারের বনগাঁও এর সাধাপুর পুরানবাড়ি এলাকায় ওই কারখানায় অভিযান পরিচালনা করে সম্পূর্ণ প্রস্তুত ৫০ লাখ জাল টাকা ও আরও প্রিন্ট অবস্থায় ৫০ লাখেরও বেশি টাকার সন্ধান পায়। পরে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে কারখানার সব জাল টাকা উদ্ধার করে তিনজনকে আটক করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গার্মেন্টসটির অভ্যন্তরে সাবেক ব্যাংক কর্মকর্তাসহ কয়েকজনের সহায়তায় জাল নোট তৈরির কারখানা গড়ে তোলে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরুর হাটে এই জাল নোট ব্যবহার করে বিপুল অর্থের মালিক হওয়ার স্বপ্ন দেখছিলেন তারা। তাদের আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ হেল কাফি, সহকারী পুলিশ সুপার সাহিদুল ইসলাম ও সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দিপক চন্দ্র সাহা,ওসি ইন্টেলিজেন্স আব্দুল্লা বিশ্বাসসহ পুলিশ কর্মকর্তারা।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 
জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পোশাক কারখানার আড়ালে জাল টাকা তৈরি, ১ কোটির উপরে জাল টাকাসহ ৩ জনকে আটক

আপডেটের সময় ০৯:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩