ভিয়েনা ০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

শৈলকূপায় দলিল লেখক সমিতির অফিসে হামলা-ভাংচুর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • ৪৩ সময় দেখুন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপা সাবরেজিষ্ট্রি অফিসে অবস্থিত দলিল লেখক সমিতির অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। বিকালে এই হামলার ঘটনা ঘটে।
দলিল লেখক সমিতির সভাপতি আক্তারুজ্জামান মনির অভিযোগ করেন জানান, গত বেশকিছু দিন ধরে ছাত্রলীগের সভাপতি মিশন ও সাধারণ সম্পাদক বাবু আমার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবী করে আসছিল। আমি দিতে ব্যর্থ হই। আজ তাদের নেতৃত্বে হমলা চালিয়ে আমাদের অফিসের টেবিল ও চেয়ার ভাংচুর করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন ও সাধারণ সম্পাদক বাবুর নেতৃত্বে একদল যুবক রোববার বিকালে আকস্মিক ভাবে দলিল লেখক সমিতির অফিসে হামলা চালায়। হামলার পর দ্রুত তাঁরা বেরিয়ে যান। দলিল লেখক সমিতির সভাপতি আক্তারুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, বিষয়টি তাৎক্ষনিক ভাবে স্থানীয় সাংসদ আব্দুল হাই মহোদয়কে জানানো হয়েছে।
এ সকল অভিযোগের বিষয়ে জানতে শৈলকূপা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মিশনের ব্যক্তিগত মোবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।
বিষয়টি নিয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আমিনুল ইসলাম জানান, গনমাধ্যমকর্মীদের কাছ থেকেই খবরটি প্রথম পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
ঝিনাইদহ/ইবিটাইমস
জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকূপায় দলিল লেখক সমিতির অফিসে হামলা-ভাংচুর

আপডেটের সময় ০৩:০০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩