ভিয়েনা ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

ঝালকাঠিতে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন আমির হোসেন আমু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • ৫১ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে নানা আয়োজনে ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। সোমবার সকালে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এ সময় শহরে অনুষ্ঠিত হয় মোটরশোভাযাত্রা। সদর উপজেলা পরিষদ চত্বর থেকে মোটরশোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রার নেতৃত্ব দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে সদর উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, ভূমি অফিসের এখন আর মানুষকে হয়রানি হতে হবে না। অফিসে না গিয়েই অনলাইনে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান সংগ্রহ, নকশা ডাউনলোড,সহ সব ধরণের সেবা পাওয়া যাবে। ভূমি আমাদের প্রধান সম্পদ, এই ভূমির ওপর ভিত্তি করে আমরা বেঁচে আছি।

ঝালকাঠির সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা মৌরির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন আমির হোসেন আমু

আপডেটের সময় ০৭:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩